মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-দাঙ্গায় এবার প্রাণ গেল ১৫ জনের। পরশু আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। খেলা চলছিল বড় দুই ক্লাব এএস ভিটা ও টিপি মাজেম্বের মধ্যে। স্বাগতিক ভিটার বিপক্ষে মাজেম্বে ১ গোলে এগিয়ে যাওয়ার পরই শুরু হয় গোলমাল। উত্তেজিত ভিটা সমর্থকেরা গ্যালারি থেকে বৃষ্টির মতো ইট-পাথর ছুড়ে মারতে থাকায় রেফারি খেলা বন্ধ করে দেন। পরে দাঙ্গা শুরু হয় গ্যালারিতে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে হুড়োহুড়ি পড়ে যায় গ্যালারিতে। একসঙ্গে সবাই বের হওয়ার চেষ্টা করায় পদপিষ্ট হয়ে ও গ্যালারির একটি দেয়াল ধসে পড়াতেই ঘটে হতাহতের ঘটনা। এতে আহতও হয়েছেন ২১ জন। এএফপি।