মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলার সময় প্রতিপক্ষের বলের আঘাতে মারা গেল ১৫ বছর বয়সী কিশোর ইসমাইল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতায় গত মঙ্গলবার সমসপাড়া হাইস্কুলের বিপক্ষে খেলছিল সুদরানা হাইস্কুল। খেলার মধ্যে প্রতিপক্ষের বলের আঘাতে সমসপাড়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ইসমাইল গুরুতর আহত হলে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।