মর্যাদার লড়াইয়ে জয় কানাডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের তিন ম্যাচের তিনটিতেই হার। কেনিয়া-কানাডা দুই দলের জন্যই আজকের ম্যাচটা ছিল তাই মর্যাদার লড়াই। আর এই লড়াইয়ে জয় হয়েছে কানাডার।ছোট দলের ‘বড়’ লড়াইয়ে প্রথমে ব্যাট করে ১৯৮ রান তুলেছিল কেনিয়া। জবাবে বলতে গেলে হেসে-খেলেই ম্যাচটা নিজেদের করে নেয় কানাডা, জয় ৫ উইকেটে!১৯ রানে প্রথম, আর ৪৮ রানে কানাডার তৃতীয় উইকেট ফেলে দিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিল কেনিয়া। কিন্তু সেই স্বপ্ন মাটি করে দেন আশিষ বাগাই ও জিমি হানসারা। এ দুজনের ১৩২ রানের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় কানাডা। ৭০ রান করে সাজঘরে ফেরেন হানসারা। দলকে জয়ের বন্দরে নিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বাগাই। সংক্ষিপ্ত স্কোরকেনিয়া ১৯৮/১০ (৫০ ওভার)তন্ময় মিশ্র ৫১, ওডয়ো ৫১হেনরি ওসিন্ডে ২৬/৪কানাডা ১৯৯/৫ (৪৫.৩ ওভার)হানসারা ৭০, বাগাই ৬৪