মলিন শুরু এ দলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবীয় সফরের প্রথম দিনটা ভালো কাটল না বাংলাদেশ এ দলের। কাল প্রথম চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স সেন্টারের সঙ্গে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন এ দলের অধিনায়ক নাসির হোসেন। চা বিরতি পর্যন্ত ৫৯ ওভারে হাইপারফরম্যান্স দল করেছে ৩ উইকেটে ২২০। জারমেইন ব্ল্যাকউড একাই করেছেন ১৪০। নাঈম ও রবিউল নিয়েছেন একটি করে উইকেট। ওয়েবসাইট।