মহসিনের লক্ষ্য ৩-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জেতা হয়ে গেছে। এবার পাকিস্তানের লক্ষ্য ইংল্যান্ডকে ধবলধোলাই করা। পাকিস্তানের কোচ কাজটা কঠিন মানলেও অসম্ভব মনে করছেন না। প্রথম দুই টেস্টেই পাকিস্তান সিরিজ জিতে যাবে, ইংল্যান্ড ৭২ রানে গুটিয়ে যাবে—সিরিজ শুরুর আগে এসবও তো ছিল প্রায় অকল্পনীয়। ধবলধোলাই তবে কেন নয়!‘এই অবস্থা থেকে সব দলই চাইবে ৩-০ ব্যবধানে জিততে। আমরাও চাইব স্কোরলাইন এমন হোক। শীর্ষ দলকে হোয়াইটওয়াশ করা বিশ্বসেরা হওয়ার পথে পাকিস্তানকে অনেক আত্মবিশ্বাস জোগাবে।’ বলেছেন মহসিন। তবে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য নায়ক মানছেন যে কাজটা সহজ হবে না, ‘ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে ওরা দারুণভাবে ফিরে এসেছিল। শেষ ম্যাচেও এমন কিছুর অপেক্ষা করছি আমরা। জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। কাজটা কঠিন হবে, তবে অসম্ভব নয়।’ ওয়েবসাইট।