মহাকাশেও বিশ্বকাপ উন্মাদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশেও বিশ্বকাপ উন্মাদনা
মহাকাশেও বিশ্বকাপ উন্মাদনা

চার বছর পর আবার এসেছে ক্রীড়াঙ্গনের সেই মাহেন্দ্রক্ষণ। ফুটবল উত্সবে মেতে উঠেছে পুরো বিশ্ব। পৃথিবীর আনাচকানাচে তো বটেই, বিশ্বকাপের উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে মহাকাশেও। বিশ্বকাপ উপলক্ষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নভোচারীরা। অভিকর্ষবিহীন পরিবেশে বল নিয়ে কারিকুরিও দেখিয়েছেন তাঁরা।
বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত সময়ই কাটাতে হয় নভোচারীদের। কিন্তু বিশ্বকাপের আনন্দ থেকে কেউই বঞ্চিত হতে চান না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন ছয়জন নভোচারী। একজন জার্মানির। দুজন যুক্তরাষ্ট্রের। তিনজন রাশিয়ার। তিন নভোচারীর দেশই অংশ নিয়েছে এবারের বিশ্বকাপে। জার্মানি-যুক্তরাষ্ট্র এই গ্রুপে পড়ায় মহাকাশ স্টেশনেও নিশ্চয়ই বিশ্বকাপের উত্তাপ ছড়াচ্ছে!
জার্মান নভোচারী আলেক্সান্ডার গ্রেস্টের গায়ে স্বাভাবিকভাবেই ছিল জার্মানির বিশ্বকাপ জার্সি। তাঁর আমেরিকান সহকর্মী রেইড ওয়াইজম্যান ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের উদ্দেশে বলেছেন, ‘আনন্দ করো, জান লাগিয়ে খেলো। আমরা তোমাদের দেখব মহাকাশ স্টেশন থেকে।’
শুধু শুভেচ্ছাবার্তাই নয়, মহাকাশের অভিকর্ষবিহীন পরিবেশে বল নিয়েও কারিকুরি দেখিয়েছেন নভোচারীরা। কে বিশ্বকাপ জিতবে, সেটা নিয়েও তাঁরা হয়তো প্রায়ই মেতে উঠবেন তর্ক-বিতর্কে।

 দেখুন নভোচারীদের ভিডিও বার্তাটি:

<iframe width="643" height="360" src="//www.youtube.com/embed/sLwW3pdXkFo" frameborder="0" allowfullscreen></iframe>