মহাদেশীয় শ্রেষ্ঠত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর ফাইনাল আজ অনেকগুলো রেকর্ডের হাতছানি দিচ্ছে স্পেনকে। চ্যাম্পিয়ন হলে প্রথম দল হিসেবে টানা দুটি ইউরো জেতা হবে। ছোঁবে জার্মানির সর্বোচ্চ তিনবার শিরোপা জয়ের রেকর্ড। জার্মানরা জিতেছে ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে। স্পেন জিতেছে ১৯৬৪ ও ২০০৮ সালে। সর্বোচ্চ তিনবার জয় বোঝায় ইউরোপিয়ান ফুটবলটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এশিয়ায় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন জাপান। ওশেনিয়া মহাদেশেও সর্বোচ্চ চারবার করে জিতেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ছয়বার কনকাকাফ গোল্ডকাপ জিতে উত্তর আমেরিকায় সেরা মেক্সিকো। আফ্রিকায় সাতবার চ্যাম্পিয়ন হয়েছে মিসর। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে সবার ওপরে উরুগুয়ের নাম। ১৫ বার কোপা জিতেছে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিবেশী দেশটি। অবশ্য কোপা আমেরিকার আয়োজনও হয়েছে বেশি, এ পর্যন্ত ৪৩ বার।