মহান আয়াক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস্থার নামের এক আয়াক্স ভক্তের টুইট দিয়েই শুরু ঘটনাটা। এস্থার ‘জরুরি’ টুইটটি এ রকম—একজন বর্ষীয়ান আয়াক্স-ভক্তের একটু সাহায্য দরকার। উইলহেম নামের এই ভক্ত ছয় দশক ধরেই আয়াক্সের ম্যাচ মাঠে গিয়ে দেখছেন। উইলহেম থাকেন লেইডেনে, আয়াক্সের মাঠ আমস্টারডাম অ্যারেনা থেকে সেটি ৩০ মাইল দূরে। বয়স যখন পক্ষে ছিল, এই প্রবীণ ভক্ত ট্রেনে গিয়েই সব ম্যাচ দেখেছেন। কিন্তু ৮০ বছর বয়সে আর পেরে উঠছেন না। তাঁকে মাঠে নিয়ে যাওয়ার কেউ নেই। এস্থার তাই অনুরোধ করেছেন, সম্ভব হলে লেইডেনের কেউ যেন উইলহেমকে নিয়ে যান। অন্য কোনো ভক্তের আগে আয়াক্সের অফিশিয়াল টুইটার পেজ থেকেই উত্তর এল। আয়াক্স উইলহেমকে আনা-নেওয়ার জন্য প্রতি ম্যাচেই বিশেষ একটা ট্যাক্সির ব্যবস্থা করবে। ভক্তদের এমন সম্মান কটা ক্লাব দেয়? ইএসপিএন।