মহান জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় প্লাবিত সাবেক যুগোস্লাভিয়ার তিনটি দেশ—ক্রোয়েশিয়া, সার্বিয়া আর বসনিয়া। ক্রোয়েশিয়া ফুটবল দল তো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার জন্য পাওয়া বোনাসের এক-চতুর্থাংশই দান করে দিয়েছে বন্যার্তদের তহবিলে। বসনিয়ার বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন করেছেন দেশটির ফুটবলার এডিন জোকো। এমন দুঃসময়ে কি বসে থাকতে পারেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ! ঘোষণা দিয়েছিলেন রোম মাস্টার্সে চ্যাম্পিয়ন হতে পারলে প্রাইজমানির পুরোটাই বন্যার্তদের জন্য খরচ করবেন৷ কথা রেখেছেন তিনিও। শুধু তা–ই নয়, প্রাইজমানির নয় কোটি ৭৮ লাখ টাকার বাইরেও বন্যার্তদের জন্য চার কোটি ৬৫ লাখ টাকা জোগাড় করে দিয়েছে জোকোভিচের ফাউন্ডেশন। ওয়েবসাইট।