মহানগর উন্মুক্ত টেবিল টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর উন্মুক্ত টেবিল টেনিসের বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে লালবাগ টাইগার্স ক্লাবের হূদয়। পুরুষ এককে শিশিরন ক্লাবের আদিব ও মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন আইডিয়াল কমার্স কলেজের আঁখি। পুরুষ দলগত চ্যাম্পিয়ন হয়েছেন পলাশ, হিমেল ও জুবায়ের। আজিমপুর গার্লস স্কুল অডিটরিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন।