মহানগর টিটি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর টিটি লিগের প্রথম বিভাগে আর্মেনিয়া টিটি ক্লাব ৩-২ সেটে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। উডেনফ্লোর জিমনেসিয়ামে কালকের অন্যান্য ম্যাচে বান্টি স্পোর্টিং ক্লাব প্রমিজিং জুনিয়র্সকে, ব্রাদার্স ঢাকা সাউথ ইস্ট টিটি ক্লাবকে, জাহাঙ্গীর বিল্ডার্স তাজ টিটি ক্লাবকে, টিটি একাডেমি মনসুর স্পোর্টিং ক্লাবকে, বিজয় টিটি একাডেমি সিনথিয়া এসসিকে, একতা শ্রীপুর সমিতি লালবাগ টিটি একাডেমিকে, বয়েজ ক্লাব মোহাম্মদপুর ক্লাবকে হারিয়েছে। সব ম্যাচেরই নিষ্পত্তি হয়েছে ৩-০ সেটে।