মহানগর টিটি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর সিনিয়র ডিভিশন টেবিল টেনিস লিগে কাল কষ্টার্জিত জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী শেখ রাসেল, শিশিরণ ক্লাবকে হারিয়েছে ৩-২ সেটে। অন্য ম্যাচে বিমান ৩-০ সেটে অ্যাজাক্সকে এবং পাললিক গ্রুপ ৩-১ সেটে আরমানিটোলাকে হারিয়েছে। প্রথম বিভাগের সুপার লিগে রাইজিং টিটি ক্লাব টিটি একাডেমিকে, বয়েজ ক্লাব প্রমিজিং জুনিয়র্সকে এবং ঢাকা সাউথ ইস্ট ক্লাব হারিয়েছে লালবাগ টিটি ক্লাবকে। প্রতিটি ম্যাচই নিষ্পত্তি হয়েছে ৩-১ সেটে। মহিলা লিগে জয় পেয়েছে আবাহনী, ঢাকা ইয়াংস, ডেসটিনি ও ঢাকা উইমেন্স টিটি ক্লাব।