মহানগর স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে এ লতিফ চ্যারিটেবল স্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সেমিফাইনালে এ লতিফ চ্যারিটেবল স্কুল ৩-১ গোলে হারিয়েছে বিএএফ শাহীন কলেজকে। গোল করেছে জয়ী দলের আনিস, মাসুম ও নাঈম। শাহীন কলেজের গোলটি রনির। অন্য ম্যাচে রিমুর গোলে দোলাইরপাড় উচ্চবিদ্যালয়কে হারিয়েছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল।