মহানগর স্কুল ফুটবল
মেয়েদের মহানগর স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠেছে স্যার জন উইলসন স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ও বিআইটি। কাল আজিমপুর গার্লস স্কুল মাঠে ভিকারুননিসা নূন স্কুল মরিয়মের গোলে হারিয়েছে দোলাইরপাড় হাইস্কুলকে। এই মাঠেই অন্য ম্যাচে আজিমপুর গার্লস স্কুল ও কলেজ হেনার গোলে হারিয়েছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সামিহার গোলে স্যার জন উইলসন স্কুল হারিয়েছে রাজধানী হাইস্কুলকে। আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় রুমার গোলে জিতেছে স্কলাস্টিকার বিপক্ষে। ধানমন্ডি কামরুননেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল ও মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস হাইস্কুলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আজ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠেয় সেমিফাইনালে জন উইলসনের প্রতিপক্ষ ভিকারুননিসা নূন স্কুল। আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় খেলবে বিআইটির বিপক্ষে।