মহানগর স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বিএএফ শাহীন স্কুল, সেন্ট যোসেফ স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, দোলাইরপাড় উচ্চবিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল, এ কে ইন্টারন্যাশনাল স্কুল, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় ও এ লতিফ চ্যারিটেবল স্কুল। আবাহনী মাঠে আজ শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা।কাল প্রথম পর্বের শেষ দিনে এ কে ইন্টারন্যাশনাল ২-০ গোলে ইসলামবাগ আশরাফ আলী উচ্চবিদ্যালয়কে, সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয় ৩-২ গোলে মিলান একাডেমিকে, এ লতিফ চ্যারিটেবল স্কুল ২-০ গোলে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়কে ও ঢাকা রেসিডেনসিয়াল ৩-০ গোলে আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়কে হারিয়েছে।