মহানগর স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ স্পোর্টস দ্বিতীয় ঢাকা মহানগর স্কুল হকিতে কাল জিতেছে ফতুল্লা পাইলট হাইস্কুল ও শুভাঢ্যা উচ্চবিদ্যালয়। রায়েরবাজার স্কুলের বিপক্ষে ফতুল্লা পাইরেস জিতেছে ১৫-০ গোলে। সবুজ করেছে পাঁচ গোল, হূদয় ৩টি, শাহরিয়ার ও হুজাইফার গোল দুটি করে। কসাইটুলী মুসলিম স্কুলের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে শুভাঢ্যা। জয়ী দলের গোলদাতা অপু, জনি, সোহেল। কসাইটুলীর গোলদাতা প্রিন্স লাল ও সারুক সিয়াম।