মহানগর স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ স্পোর্টস মহানগর স্কুল হকিতে দ্বিতীয় ম্যাচেও জিতেছে আরমানিটোলা উচ্চবিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৮-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ লাইন স্কুলকে। আরশাদ ও শিহাব ২টি করে গোল করেছে। ইরফান, রুবেল, জব্বার, সাব্বিরের গোল ১টি করে। অন্য ম্যাচে পিএম পাইলট উচ্চবিদ্যালয়কে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়। ৪টি করে গোল করেছে সবুজ ও ফারুক। হূদয়ের গোল ২টি, শামীমের ১টি। গ্রুপ পর্বে ফতুল্লারও দ্বিতীয় জয় এটি।