মহানগর স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ স্পোর্টস মহানগর স্কুল হকির সুপার লিগে উঠেছে আরমানিটোলা হাইস্কুল, শুভাঢ্যা উচ্চবিদ্যালয় এবং ফতুল্লা পাইলট হাইস্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুভাঢ্যা কাল ৯-০ গোলে হারিয়েছে নাহার একাডেমিকে। ইমরান ৩টি, অর্ণব ও সোহেল ২টি করে গোল করেছে। জনি ও আল আমিনের গোল ১টি করে। পিএম পাইলট উচ্চবিদ্যালয় ২-০ গোলে হারিয়েছে রায়েরবাজার স্কুলকে। দুটি গোলই করেছে শিপলু। ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল ২-২ গোলে ড্র করেছে পুলিশ লাইন স্কুলের সঙ্গে।