মহানগর স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর স্কুল হকিতে কাল বড় জয় পেয়েছে ফতুল্লা পাইলট স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ফতুল্লা ১৩-০ গোলে হারিয়েছে শুভাঢ্যা স্কুলকে। সোহেল ৪টি, সবুজ ৩টি গোল করেছে। হারুন ও শামীম করেছে ২টি করে গোল। শাহরিয়ার ও গোলাম রাব্বির গোল ১টি করে। দিনের অন্য ম্যাচে কসাইটুলি ৬-০ গোলে হারিয়েছে নাহার একাডেমিকে। কসাইটুলির সাব্বির করেছে ২টি গোল। জাবার, এরফান, মনোজ ও আকাশ ১টি করে গোল করেছে। রাজারবাগ পুলিশ লাইনস হাইস্কুল ওয়াকওভার দেওয়ায় নারায়ণগঞ্জ হাইস্কুলকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। ম্যাচসেরা হয়েছে কসাইটুলি একাডেমির জাবার ও ফতুল্লা পাইলট স্কুলের সোহেল।