মহানগর স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ স্মৃতি মহানগর স্কুল হকির সেমিফাইনালে উঠেছে জিঞ্জিরা পিএম পাইলট হাইস্কুল, ফতুল্লা পাইলট হাইস্কুল, নারায়ণগঞ্জ পুলিশ লাইনস ও নারায়ণগঞ্জ হাইস্কুল। দুটি সেমিফাইনালই আজ।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল জিঞ্জিরা পিএম পাইলট স্কুল ৯-০ গোলে হারিয়েছে জয়গোবিন্দ উচ্চবিদ্যালয়কে। নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুল ১২-১ গোলে হারিয়েছে নাহার একাডেমিকে। সুভাঢ্যা উচ্চবিদ্যালয় ৩-২ গোলে হারিয়েছে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠকে। দিনের শেষ ম্যাচে নারায়ণগঞ্জ হাইস্কুল টাইব্রেকারে ১-০ গোলে হারিয়েছে রায়েরবাজার স্কুলকে।