মহানগরী টেবিল টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরী টেবিল টেনিসের প্রথম বিভাগের সুপার লিগে উঠেছে মোলার টিটি, বাংলাদেশ বয়েজ, ঢাকা সাউথইস্ট টিটি ক্লাব, বান্টি স্পোর্টিং ক্লাব, বিমান ও টিটি একাডেমি। ৮ ম্যাচে সবগুলো জিতে ১৬ পয়েন্ট পেয়ে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোলার টিটি। ৭ ম্যাচে ৬টি জয় ও ১টি হার নিয়ে ১৩ পয়েন্ট পাওয়া বান্টি স্পোর্টিং ক্লাব হয়েছে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন। কাল সিনিয়র ডিভিশন লিগের খেলায় জিতেছে শেখ রাসেল, ওয়ারী ক্লাব, আরমানিটোলা, পাললিক গ্রুপ ও বিমান।