মহানুভব এভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমার আগুনে পুড়ছে ভিটেবাড়ি। চারদিকে গুলির শব্দ। ঘরছাড়া মানুষ খুঁজছে মাথা গোঁজার ঠাঁই। অসহায় এই সিরীয়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন ফরাসি ফুটবলার প্যাট্রিস এভরা। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে কোনো সিরীয় নাগরিক যোগাযোগ করলেই পেয়ে যাবেন সাহায্য।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবস্থা দেখে এভরার প্রাণ কাঁদে। দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় ফ্রেঞ্চ ফুটবলার বলেছেন, ‘আপনাদের আমি বড়দিনের শুভেচ্ছা জানাতে চাই না। আমি সত্যি শোকাহত। কারণ সিরিয়ার পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও পাচ্ছি। শিশুরা মারা যাচ্ছে। মারা যাচ্ছে নারী-পুরুষ। যুদ্ধ ঘৃণা করি আমি। আমি রাজনীতিক নই। আমি একজন ফুটবল খেলোয়াড় আর পৃথিবীর সঙ্গে যুক্ত। আমি জীবন ভালোবাসি।’ আইএএনএস।