মহানুভব মিকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসিতে তাঁর সাপ্তাহিক বেতন ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় ৮০ লাখের মতো। তো এমন যাঁর আয়, তিনি তো অলিম্পিকগামী নাইজেরিয়া ফুটবল দলের অর্থসংকটে এগিয়ে আসতেই পারেন! জন ওবি মিকেল এলেনও। অলিম্পিকগামী নাইজেরিয়া ফুটবল দলের অধিনায়ক দলকে ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ২৩ লাখ ৫০ হাজার) অর্থ সাহায্য দিয়েছেন। রিও অলিম্পিকে যাওয়া নিয়ে সংশয় না থাকলেও বেশ অর্থসংকটেই পড়েছিল নাইজেরিয়া ফুটবল দল। অর্থাভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে পারছিল না তারা। কোচ স্যামসন সিয়াসিয়া নাইজেরিয়ার কর্তৃপক্ষের কাছে সমাধান চান। এমন পরিস্থিতিতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন চেলসি মিডফিল্ডার। নাম প্রকাশ না করে নাইজেরিয়ার রিওগামী ফুটবল দলের এক সদস্য জানিয়েছেন অধিনায়কের এই মহানুভবতার কথা। জি নিউজ।