মহানুভব মুনতারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দেশে দারিদ্র্যের চেহারাটা তিনি দেখেছেন খুব কাছ থেকে কিংবা ভেতরে থেকেই । ঘানার মিডফিল্ডার সুলে মুনতারি তাই ব্রাজিলে এসেও সময় কাটালেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। কোচের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে চলে গিয়েছিলেন ব্রাজিলের দরিদ্রতম এলাকাগুলোর একটি মাকেইওতে। সেখানেই ঘটে মজার একটা কাণ্ড। শিশুর দল হঠাৎ করেই ঘিরে ধরে তাঁকে। এরপর তাদের একজনকে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে বাকিরাও চলে আসে কাছে। পরে আরও বেশ কয়েকজনকে তৎক্ষণাৎ নিজের পকেট থেকে টাকা দিয়েছেন মুনতারি। তার আগে শিশুদের সঙ্গে ছবি তুলেছেন, অটোগ্রাফ দিয়েছেন। প্রকাণ্ড শরীরের সুলে মুনতারির দারুণ একটি সহানুভূতিশীল মন আছে। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য থাকে প্রগাঢ় ভালোবাসা, দরিদ্রের প্রতি সহানুভূতি। ওয়েবসাইট।