মহানুভব রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ মানুষ তাঁর বাইরের ছবিটাই দেখে। ভেতরের দয়ার্দ্র ক্রিস্টিয়ানো রোনালদোকে কজনই বা চেনে! অনেকের কাছেই সেই অচেনা রোনালদোকেই চেনা গেল নতুন করে। গাজার অসহায় শিশুদের জন্য ২০১১ সালে জেতা তাঁর গোল্ডেন বুটটি দান করে দিয়েছেন। যেটির আনুমানিক দাম ১৫ লাখ ইউরো (১৫ কোটি ৬৬ লাখ টাকা প্রায়)। বুটটি রোনালদো রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনকে দান করেছেন। সংস্থাটি সেটি নিলামে বিক্রি করে সেই টাকায় গাজার শিশুদের জন্য বানিয়ে দেবে স্কুল। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন সারা বিশ্বে ৬৬টি দেশে ১৬৭টি স্কুল বানাতে সহায়তা করেছে। রোনালদোর এমন সহযোগিতাও নতুন নয়। গত বছরও তিনি তাঁর অনেকগুলো জুতা রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে নিলামের জন্য দান করে দিয়েছিলেন। ওয়েবসাইট।