মহানুভব সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনের জন্য কত দূর পর্যন্ত দৌড়েছেন? এক, দুই, বড়জোর তিন কিলোমিটার। টানা ৫ কিলোমিটার কখনোই দৌড়াননি সেরেনা উইলিয়ামস। নিজেই জানিয়েছেন, এত লম্বা পথ আগে কখনোই দৌড়াননি। একা নন অবশ্য, বড় বোন ভেনাসও ছিলেন সঙ্গে। কিন্তু হঠাৎ মাথায় এমন খেয়াল চাপল কেন দুজনের? এমনি এমনি নয়, মহৎ একটা উদ্দেশ্যেই মায়ামিতে দৌড়েছেন দুই উইলিয়ামস বোন। ২০০৩ সালে তাঁদের সৎবোন ইয়েটুন্ডে প্রাইসকে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছেন উইলিয়ামস বোনেরা। সেরেনা নিজের নামে একটা ফাউন্ডেশনও স্থাপন করেছেন। মায়ামিতে হয়ে যাওয়া দৌড়ের পৃষ্ঠপোষক ও অন্যান্য খাত থেকে পাওয়া সব অর্থই যাবে ফাউন্ডেশনের তহবিলে। টেনিসম্যাগাজিন।