মহামূল্য ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডম্যানের সেই ব্যাট
ব্র্যাডম্যানের সেই ব্যাট

পুরোনো ব্যাটের দাম আর কতই হবে! কিন্তু ওই ব্যাট যদি হয় স্যার ডন ব্র্যাডম্যানের! ব্র্যাডম্যানের একটি ব্যাট কাল নিলামে তোলা হয়েছিল মেলবোর্নে। আয়োজকদের আশা ছিল ২০ হাজার ডলারের মতো, বিক্রি হলো ৬৫ হাজার ডলারে (প্রায় ৫০ লাখ টাকা)! অবশ্য ওই ক্রেতা তবু নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। ওই ব্যাটেই দেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ইনিংসটি খেলেছিলেন ব্র্যাডম্যান, করেছিলেন ১১৫। খেলেছিলেন ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরেও। ব্যাটে অটোগ্রাফ আছে ‘দি ইনভিন্সিবল’ নামে পরিচিত ওই অস্ট্রেলিয়া দলের সবার। এই ব্যাট তো আসলে অমূল্য! এএফপি।