মহিলা কমপ্লেক্সে আবার কনসার্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ও পরশু বিশ্ব সংগীত উৎসবের অংশ হিসেবে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে কনসার্ট হচ্ছে। এই মাঠে খেলার বাইরে আর কিছু দেখতে চায় না মহিলা ক্রীড়াঙ্গন। কিন্তু কনসার্ট তো আছেই; বিয়ে, গায়ে হলুদসহ অনেক সামাজিক অনুষ্ঠান এখানে করার অনুমতি দেয় মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ।যোগাযোগ করা হলে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ) বললেন, ‘এটি শুধুই খেলার মাঠ হওয়া উচিত। কনসার্ট বা খেলার বাইরের আয়োজন মানে মাঠের বিপুল ক্ষতি। মেয়েদের কমপ্লেক্সে বাইরের লোক আসায় নিরাপত্তা বলতে কিছু থাকে না। আমরা এই অবস্থার অবসান চাই।’হকির খবর: বাংলাদেশ হকি ফেডারেশন দেশে মহিলা হকি চালু করতে চায়। কাল ফেডারেশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, মার্চ নাগাদ মেয়েদের মাঠে আনা হবে অনুশীলন করার জন্য। এ ছাড়া এপ্রিলে প্রথম বিভাগ, মে মাসে দ্বিতীয় বিভাগ, জুন-জুলাইয়ে যুব হকির পর জাতীয় চ্যাম্পিয়শিপ, ডিসেম্বরে স্কুল হকি শুরুর সিদ্ধান্ত নিয়েছে এই সভা।—ক্রীড়া প্রতিবেদক