মহিলা কলেজ হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে ইডেন মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ।পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল সিদ্ধেশ্বরী গার্লস ১৩-১ গোলে হারিয়েছে মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজকে। জয়ী দলের শারমিন ৮টি গোল করেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৪-১ গোলে হারিয়েছে কবি নজরুল সরকারি কলেজকে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের বিতস্তা ৯টি গোল করেন। ঢাকা ক্যান্টনমেন্ট ৬-৫ গোলে হারিয়েছে হলিক্রস কলেজকে। জয়ী দলের লিনা ও হাসিনা করেন ৩টি করে গোল।