মহিলা কলেজ হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স মহিলা কলেজ হ্যান্ডবলের ফাইনালে উঠেছে ইডেন ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল সেমিফাইনালে ইডেন ৯-১ গোলে হারিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজকে। অন্য সেমিফাইনালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ১৩-১ গোলে হারিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে।—ক্রীড়া প্রতিবেদক