মহিলা কলেজ হ্যান্ডবলে সেরা ইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেলটা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইডেন কলেজ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে কাল তারা ৫-৩ গোলে হারিয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে। ইডেনের শামসুন্নাহার ৩টি ও সিদ্ধেশ্বরীর টুনি ২টি গোল করেছেন। এর আগে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ৬-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ। ঢাকা ক্যান্টনমেন্টের মোহনা ৩টি ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের বিতস্তা ৫টি গোল করেন। টুর্নামেন্ট-সেরা হয়েছেন ইডেনের শামসুন্নাহার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।