মহিলা কাবাডি দলের চীন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান বিচ গেমসে অংশ নিতে গতকাল রাতে ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ মহিলা কাবাডি দলের। আগামী ১৬-২২ জুন চীনের হাইয়াংয়ে হবে এশিয়ান বিচ গেমস। প্রায় তিন মাসের অনুশীলনে অন্তত একটা পদকের স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়ছেন অধিনায়ক শাহনাজ পারভীন (মালেকা), ‘ আমাদের অনুশীলন ভালোই হয়েছে। আশা করছি, অন্তত একটা পদক জিততে পারব আমরা।’ এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন শাহনাজ পারভীনরা।