মহিলা কাবাডিতে সেরা ওয়ান্ডারার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই কাল আবারও সাফল্য পেল ওয়ান্ডারার্স। হকি মাঠের মতোই কাল বাদ্যবাজনা বাজিয়ে আনন্দ করল দলটির কাবাডি খেলোয়াড়-কর্মকর্তারা। ওয়ালটন মহিলা কাবাডি লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান্ডারার্স। কাল শিরোপা নির্ধারণী ম্যাচে ১১-৯ পয়েন্টে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে। আজাদ স্পোর্টিংকে ৩১-১৮ পয়েন্টে হারিয়ে তৃতীয় জুরাইন জনতা।ফাইনালের সেরা খেলোয়াড় যাত্রাবাড়ীর ফাতেমা আক্তার (শীলা)। টুর্নামেন্ট সেরা হয়েছেন জুরাইন জনতার ফাতেমা আক্তার (পলি)। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি আইজিপি হাসান মাহমুদ খন্দকার।