মহিলা ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগে জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব ও বিকেএসপি। গুলশান ইয়ুথ কাল ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি ৮২ রানে হারিয়েছে দিপালী যুব সংঘকে। দুটি ম্যাচেরই ভেন্যু ছিল বিকেএসপি।লতা (৪০) ও সানজিদার (৪১) ৬৫ রানের ওপেনিং জুটির সৌজন্যে ৮ উইকেটে ২৩৪ রান করে গুলশান ইয়ুথ। জবাবে ২৫.২ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয় ঢাকা নর্দার্ন উইমেন্স। জয়ী দলের শারমিন ও রূপা ৩টি করে উইকেট পেয়েছেন। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের সঙ্গে যৌথভাবে শীর্ষে গুলশান ইয়ুথ।আরেক ম্যাচে ওপেনার শারমিনের অপরাজিত ৯৮ ও নুজহাতের ৫৩ রানের সুবাদে ৫ উইকেটে ২০৭ রান করে বিকেএসপি। জবাবে ৮ উইকেটে ১২৫ রান করে দিপালী যুব সংঘ।