মহিলা ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের ব্যবধান প্রায় সব ম্যাচেই বিশাল। ঢাকা মহিলা ক্রিকেট লিগে কালকের দুটি ম্যাচেরও নিষ্পত্তি হলো বিশাল ব্যবধানে। সিটি ক্লাব মাঠে রাইজিং গার্লসকে (৮৪/৭) ৯ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব (৮৮/১)। ৮ ওভারের ৬টাই মেডেন, মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট—ম্যাচসেরা গুলশান ইয়ুথের সাবিকুন নাহার। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (২০২/৬) ১৪৭ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে (৫৫)। শেখ জামালের ফারজানা হক ৮৩ রান করে হয়েছেন ম্যাচসেরা।