মহিলা ক্রিকেটাররা ভারতে যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নিতে কাল রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বেলা একটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁদের সফরে যাওয়ার কথা।আগামী ২ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে বরোদায়। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। বাংলাদেশ মহিলা দল দেশে ফিরবে ১৩ এপ্রিল।১৫ সদস্যের মহিলা দল: সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, ফারজানা হক, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনীম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সুলতানা ইয়াসমিন, সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, রিতু মনি ও শাহনাজ পারভীন।স্ট্যান্ডবাই: শায়লা শারমীন, সাথিরা জাকির, সাবিকুন নাহার, লিলি রানী ও রিফাত আরা।সফরসূচি:২ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি৪ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি৫ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি৮ এপ্রিল: প্রথম ওয়ানডে১০ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে১২ এপ্রিল: তৃতীয় ওয়ানডে