মহিলা ক্রীড়া উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শেষ হলো দুই দিনব্যাপী ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব। শেষ দিনে ছিল দুটি ইভেন্ট—কাবাডি ও হ্যান্ডবল। কাবাডিতে গাজীপুরকে ২৭-১১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাসুমা জান্নাত (আশা)। হ্যান্ডবলে ফরিদপুরকে ১৪-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। সেরা খেলোয়াড় ঢাকার সোনিয়া ইয়াসমিন (অভি)। ঢাকা বিভাগের ১৭টি জেলা অংশ নেয় এই প্রতিযোগিতায়।