মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবার মেজবান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রীড়া কমপ্লেক্স আবার ভাড়া দেওয়া হয়েছে। আগামী ২-৩ ডিসেম্বর সেখানে চট্টগ্রাম সমিতির মেজবান। এই মাঠ ভাড়া দেওয়া এবং আরও কিছু বিষয়ে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে ওই কমিটি এখনো দায়িত্ব নিতে পারেনি। সংস্থায় তালা ঝুলছে।মাঠ ভাড়া দেওয়ার কারণে মহিলা ফুটবল দলগুলোর সমস্যা হচ্ছে। কেএফসি মহিলা লিগের আটটি দলই থাকে মহিলা কমপ্লেক্সে এবং তারা অনুশীলনও করে সেখানে। মেজবানের জন্য মাঠ ভাড়া দেওয়ায় মহিলা দলের অনুশীলন বন্ধ আছে গত পরশু থেকে। ৬ ডিসেম্বরের আগে মাঠ পাওয়ার সম্ভাবনা কম। ২৫ হাজার লোকের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত চলছে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে।