মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু যখন শেষ পর্যায়ে, তখনই স্থগিত হয়ে গেল মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন। ফলে সংস্থাটি আবারও পড়ল জটিলতায়। নির্বাচন হওয়ার কথা ছিল ২ জুলাই। কিন্তু হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ৮ জুলাই পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে। এর পর চূড়ান্ত শুনানি হবে। নির্বাচিত কমিটি বাতিল অবৈধ দাবি করে আগের কমিটির করা রিটের ওপর বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ওই দিনই মনোয়নপত্র জমা-প্রত্যাহারের শেষ দিন ছিল। ৪১ জন মনোনয়নপত্র কেনেন, প্রত্যাহার করে নেন ১২ জন। সাধারণ সম্পাদক পদে কামরুন নাহার ডানা একক প্রার্থী। তবে এখন সবকিছু নির্ভর করছে আদালতের চূড়ান্ত নির্দেশনার ওপর।