মহিলা ক্রীড়া সংস্থায় অবশেষে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ নভেম্বর থেকে অচল হয়ে আছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা। ওই সংস্থার নির্বাচিত কমিটি বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করেছিল অন্তর্বর্তীকালীন কমিটি। সেটিও বাধার মুখে দায়িত্ব নিতে পারেনি। এরপর নির্বাচন আয়োজনের জন্য সাতজন সরকারি কর্মকর্তাকে নিয়ে আরেকটি কমিটি করেছে ক্রীড়া পরিষদ। সেটিও মাস দুয়েক আগে। অবশেষে সেই নির্বাচন হতে যাচ্ছে আগামী ২ জুলাই। মনোনয়নপত্র জমা ১৯ জুন।মহিলা ক্রীড়া সংস্থার সংকট উত্তরণে নির্বাচনের দিকেই তাকিয়ে গোটা মহিলা ক্রীড়াঙ্গন। তবে নির্বাচিত কমিটি তাদের অপসারণ মেনে না নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে। সেই রিটের কী নিষ্পত্তি হয় সেটির ওপরও নির্ভর করছে নির্বাচনের ভবিষ্যৎ।