মহিলা ক্রীড়া সংস্থায় নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ক্রীড়া সংস্থার নতুন নির্বাচনের ওপর ছিল আদালতের নিষেধাজ্ঞা। তবে পরে আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করাতে নির্বাচনও হয়ে গেল ৩ জুলাই। অবশ্য ভোটাভুটি হয়নি। সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা ছিলেন এককভাবে সাধারণ সম্পাদক প্রার্থী। তাঁকেসহ পরশু কমিটির বাকি ২৮ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শেষ পর্যন্ত আদালতের চূড়ান্ত রায়ের ওপরই নির্ভর করছে এই কমিটির ভবিষ্যৎ।