মহিলা ক্রীড়াঙ্গনে স্মরণীয় দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মহিলা ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন অবদান রেখেছেন এমন ২৩ জন মহিলা খেলোয়াড়-সংগঠককে কাল পুরস্কৃত করল বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ‘সুলতানা কামাল স্বাধীনতা দিবস পুরস্কার ২০১১’ নামে দেওয়া এই পুরস্কার মহিলা ক্রীড়া সংস্থার ইতিহাসে প্রথম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে কাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।