মহিলা ক্লাব কাপ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মে থেকে বিকেএসপি ও ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ষষ্ঠ মহিলা ক্লাব ক্রিকেট। দুই গ্রুপে ভাগ হয়ে খেলে গ্রুপসেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ১৬টি দল। দলের নিবন্ধন আগামী ১৫ মে, ফি ১০ হাজার টাকা। ১৯ ও ২০ মে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের দলবদল ও নাম নিবন্ধন।