মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাথিরা জাকিরের অলরাউন্ড পারফরম্যান্সে মহিলা ক্লাব ক্রিকেটে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে ২৩০ রানের বিশাল জয় এনে দিয়েছে মোহামেডানকে। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের ৪ উইকেটে করা ২৫৫ রানের জবাবে মাত্র ২৫ রানে অলআউট আজাদ। ব্যাটিংয়ে ৬২ রান করার পর বল হাতে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাথিরা।
সিটি ক্লাব মাঠে বিকেএসপিকে (৮৬) ৮ উইকেটে হারিয়েছে খেলাঘর (৮৭/২)। ৪০ রান করে ম্যাচসেরা খেলাঘরের সানজিদা।