মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত পর্বে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও আজাদ। বৃষ্টির কারণে কালকের তিনটি ম্যাচের ফলাফলই নির্ধারিত হয়েছে ডি/এল পদ্ধতিতে। মিরপুরে মোহামেডান ১৫ রানে শেখ জামালকে, সিটি ক্লাব মাঠে আবাহনী ২৩ রানে বিকেএসপিকে এবং ধানমন্ডিতে আজাদ ২৬ রানে গুলশান ইয়ুথকে হারিয়েছে। আবাহনী ও মোহামেডান এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল।