মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপিতে চলমান চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগে কাল জিতেছে মোহামেডান ও ক্রিকেট কোচিং। রাইজিং গার্লস ক্রিকেট একাডেমিকে মাত্র ৩০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে জিতেছে মোহামেডান। রাইজিংয়ের সাতজন আউট হয়েছেন শূন্য রানে। মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন ৮ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।অন্য ম্যাচে কলাবাগানকে (১১১/৫) মাত্র ৩ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং (১১৪/৬)। অপরাজিত ১০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা ক্রিকেট কোচিংয়ের রিমা আখতার।