মহিলা ক্লাব ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও দুটি একতরফা ম্যাচ দেখল চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট। কাল বিকেএসপিতে হওয়া ম্যাচ দুটিতে সহজেই জিতেছে বিকেএসপি ও শেখ জামাল ধানমন্ডি। বিকেএসপির (২৪৭/৪) কাছে ২০০ রানে হেরেছে ঢাকা নর্দার্ন উইমেন্স (৪৭)। বিকেএসপির শারমিন আক্তার (৯১) ও ফারজানা হক (৮০) তৃতীয় উইকেটে করেছিলেন ১৪৮ রান। এরপর বল হাতে ডলি রানী ৪ উইকেট নেন ৭ রানে। ম্যাচসেরা শারমিন।অন্য ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে (৫৯) ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল (৬২/২)। ম্যাচসেরা শেখ জামালের সন্ধ্যামালী।