মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ক্লাব ক্রিকেটে সহজ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেয়েরা। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল তারা ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে (৯০/৭) হারিয়েছে ৯ উইকেটে। সিটি ক্লাব মাঠে দিনের অন্য খেলায় দিপালী যুব সংঘ (১৮০/৫) ৬৭ রানে জিতেছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের (১১৩) বিপক্ষে।