মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪টি দল নিয়ে ২৫ মে থেকে শুরু ষষ্ঠ মহিলা ক্লাব কাপ ক্রিকেট। আজ ও আগামীকাল খেলোয়াড় নিবন্ধন, মিরপুরের সাহারা-বিসিবি জাতীয় একাডেমি ভবনে যা চলবে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত৷
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলছে মোহামেডান, আবাহনী, কলাবাগান, খেলাঘর, অ্যাসোসিয়েটস ইন কমিউনিটি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রায়ের বাজার অ্যাথলেটিক ক্লাব, ঢাকা ক্রিকেটার্স, ইন্দিরা রোড, জহুরুল ইসলাম ক্রিকেট ক্লাব, দিপালী যুব সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ, আনসার ও ভিডিপি এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।