মহিলা ক্লাব ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ক্লাব ক্রিকেট লিগে জিতেছে আবাহনী ও আজাদ স্পোর্টিং এবং দুই দলই পেয়েছে সহজ জয়।্রগুলশান ইয়ুথ ক্লাব মাঠে ইন্দিরা রোডের ৮২ রানের জবাবে ৭.১ ওভারে দুই ওপেনার আয়েশা আখতার (৩৮) ও লতা মণ্ডলই (২৮) ১০ উইকেটের জয় এনে দিয়েছেন আবাহনীকে। এর আগে ২ ওভারে কোন রান না দিয়ে ৩ উইকেট নেওয়া আয়েশা পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। বিকেএসপির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজাদ স্পোর্টিংয়ের ১৫২ রানের জবাবে ডি/এল পদ্ধতিতে ওরিয়েন্টের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৮৮ রান। ২১.৪ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে তারা ম্যাচ হারে ৪৮ রানে। আজাদের পাপিয়া বাবু নিয়েছেন ২১ রানে ৪ উইকেট। তবে ২৮ রানের সঙ্গে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা অধিনায়ক সাথিরা জাকির।